শৈশবের সোনালি সকাল শেষ করে, তারুণ্য আর যৌবনের রোদেলা দুপুর পাড়ি দিয়ে, মাঝ বয়সের ব্যস্ত বিকেলটাও যখন চলে যায়, তখনই জীবন সায়াহ্নের গোধূলি বেলায় আসে বার্ধক্য, যা মানবজীবনের শেষ অধ্যায়। ঘড়ির কাঁটার মতো আমাদের এই ক্ষণস্থায়ী জীবনও দ্রুত নিঃশেষ হয়ে যায়। জীবনের শেষ প্রান্তে এসে উপলব্ধি হয় আর আফসোস করি এই ভেবে যে, অনেক কিছু করতে পারতাম কিন্তু সত্য ভুলে মিথ্যের বেড়াজালে থেকে আজ আমি নিঃস্ব, অসহায়।
আমরা নীতি-আদর্শ থেকে বিচ্ছিন্ন হয়ে এক অনিশ্চিত হতাশার চোরাবালিতে তলিয়ে যাচ্ছি। আমরা ভুলে যাই যে, জীবন কোনো ‘ব্যাক টু দ্য বিগিনিং’ বা অতীতে ফেরার কোনো সুযোগ নেই।
‘উপলব্ধি: অনুভূতিহীন আর কতদিন!’ বইটি মূলত সময়ের এই হাহাকার আর জীবনের প্রকৃত সত্যকে চেনার এক সাহসী আহবান। জীবনের মোক্ষম সময়গুলো হারিয়ে যাওয়ার আগেই কীভাবে সত্যের সন্ধান করতে হয় এবং নিজেকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হয়, তারই এক বাস্তবধর্মী রূপরেখা এখানে ফুটে উঠেছে।
আসুন, জীবন সায়াহ্নে দাঁড়িয়ে আফসোস করার আগেই নিজেকে জাগ্রত করি। কারণ অনুভব করার সময় এখনই।

digitalh –
best